মালদ্বীপের ফুভাহমুলাহ্ দ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প
মালদ্বীপের দূরবর্তী ফুভাহমুলাহ্ দ্বীপে বাংলাদেশি প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে ১১–১৩ সেপ্টেম্বর বিশেষ কনস্যুলার ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ ক্যাম্পে প্রায় ১০০টি ই-পাসপোর্ট ও ২৮টি BMET কার্ডের আবেদন গ্রহণ করা হয়।

বসন্ত বাতাসে বন্ডাই ঘুড়ির উৎসবে
ফুভাহমুলাহ্ দ্বীপেই সেবা পাওয়ায় প্রবাসীদের রাজধানী মালে আসার প্রয়োজন হয়নি। এতে তাদের বিমানভাড়া, থাকা-খাওয়া ও স্থানীয় যাতায়াতের পাশাপাশি কর্মস্থল থেকে ছুটি নেওয়ার সময়ও সাশ্রয় হয়েছে।
হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, দূরবর্তী দ্বীপে বসবাসরত স্বল্প আয়ের প্রবাসীদের কথা বিবেচনায় নিয়ে তাদের কাছে গিয়ে কনস্যুলার সেবা পৌঁছে দেওয়াকে হাইকমিশন অগ্রাধিকার দিচ্ছে।

প্রবাসীদের সময়, অর্থ ও কর্মঘণ্টার মূল্য রয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও মালদ্বীপের বিভিন্ন দ্বীপে প্রয়োজন অনুযায়ী এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান।
ক্যাম্পে সেবা নেওয়া প্রবাসীরা উদ্যোগটির প্রশংসা করে ফুভাহমুলাহ্ ও অন্যান্য দূরবর্তী দ্বীপে নিয়মিত কনস্যুলার ক্যাম্প আয়োজনের দাবি জানান।
এমআরএম