জিন্নাহর ছবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া
পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্ট এবং ডাকসুতে জিন্নাহর ছবি স্থাপন নিয়ে নেটদুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে ডাকসুর ছবিটি সরিয়ে ফেলা হয়েছে বলেও ধন্যবাদ জানাচ্ছেন নেটিজেনরা।
শৈবাল আদিত্য লিখেছেন, 'শিবিরের নেতৃত্বাধীন ডাকসু বসালো জিন্নাহর ছবি, ভেঙে দিলেন সাবেক ঢাবি শিক্ষার্থী! সাবাস, আবু তৈয়ব হাবিলদার!'
ব্রাত্য রাইসু লিখেছেন, 'শেখ মুজিবের ছবি সরানোর মাধ্যমে ডাকসুকে পাকসুতে পরিণত করা হইল। এইটা বেটার অবস্থা। পাকিস্তান কায়েমই যদি ইনকিলাব মঞ্চের লক্ষ্য হয়, তবে সেইটা ঘোষণা দিয়াই করা উত্তম।
এই আকামের ফলে দেশে শেখ মুজিবকে আবার প্রতিষ্ঠিতই করা হইতেছে। ফলে আমরা একটা চক্রেই পইড়া থাকতেছি।
এর নাম ভারত-পাকিস্তান চক্র। যেন এই দেশ ফ্যাসিবাদ মুক্ত করা হইছে পাকিস্তানে ফিরা যাওয়ার জন্যে। এবং পাকিস্তানের ভূত তাড়াইলে আবার আইসা হাজির হবে ভারতীয় ভূতপূর্ব ভূতেরা।'
মো. আব্দুর রহমান লিখেছেন, শিবিরের নেতৃত্বাধীন পাকসু বসিয়েছিল জিন্নাহর ছবি, ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার ভাই দিলেন ভেঙে।
স্যালুট তৈয়ব ভাই। এই দেশ কীভাবে চলবে তা ৭১ সালেই নির্ধারণ হয়ে গেছে।'
আমানুর রহমান রনি লিখেছেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ‘বিতর্কিত’ ছবি প্রদর্শনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।'
এসইউ/এএসএম