নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুই বেকারিকে জরিমানা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বগুড়ার শেরপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খন্দকার টোলা ও বাগড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা কর...

বগুড়ার শেরপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খন্দকার টোলা ও বাগড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বেকারি দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, অন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পণ্য মোড়কজাত, ভুল ঠিকানা ব্যবহার এবং কারখানার ভেতরে টয়লেট ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান নেতৃত্ব দেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

এসজেডএইচ/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157075
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World