বান্দরবানে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আয়েশা বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী ছৈয়দ আহমদেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আয়েশা বেগম উপজেলার সোনাইছড়ি ইউপির ৯নম্বর ওয়ার্ড জামিরতলী এলাকায় ছৈয়দ আহমদের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ ছৈয়দ আহমদ তার স্ত্রীর মৃত্যুর সংবাদ জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, মরদেহে আঘাতের চিহ্ন থাকায় পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এছাড়াও আইনানুগ প্রক্রিয়া কার্যক্রম চলমান রয়েছে।
নয়ন চক্রবর্তী/কেজে/এএসএম