ইবির পঞ্চম সমাবর্তন কবে জানালেন উপাচার্য

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
অবশেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশ্ববিদ্যালয় ...

অবশেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বঙ্গভবনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাত করেন উপাচার্য। এসময় রাষ্ট্রপতি ইবির পঞ্চম সমাবর্তনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন।

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মতিনুর রহমান বলেন, ‌‘রাষ্ট্রপ্রতির সঙ্গে দেখা করে আমরা পঞ্চম সমাবর্তনের বিষয়ে কথা বলেছি। তিনি এ বিষয়ে আমাদেরকে সম্মতি দিয়েছেন। ২০২৭ সালের ফেব্রুয়ারির ১, ২ ও ৩ তারিখের মধ্যে তিনি যেকোনো একটি তারিখ নির্ধারণ করবেন। ওই তারিখেই সমাবর্তন অনুষ্ঠিত হবে।’

ইরফান উল্লাহ/এসআর/এএসএম

Original Source
https://www.jagonews24.com/campus/news/1157101
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World