ভারতে নতুন দেওয়ানি আইন চালুর ঘোষণা বিজেপির, মুসলিমদের উদ্বেগ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলোতে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) আরও ব্যাপকভাবে কার্যকর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। হিন্দুত্ববাদী এনডিএ জোটের এই উদ্যোগ দেশটির বৃহত্তম ধর্মীয় সংখ্যাল...

ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলোতে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) আরও ব্যাপকভাবে কার্যকর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। হিন্দুত্ববাদী এনডিএ জোটের এই উদ্যোগ দেশটির বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর মাঝে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

বর্তমানে ১৪০ কোটিরও বেশি জনসংখ্যার ভারতে ফৌজদারি আইন সবার জন্য সমান হলেও বিবাহ, তালাক, সন্তান দত্তক ও সম্পত্তির উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলো স্ব-স্ব ধর্মের রীতি ও আইনের মাধ্যমে পরিচালিত হয়। সর্বজনীন বা অভিন্ন দেওয়ানি বিধি চালু করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক ও আদর্শিক অন্যতম প্রধান লক্ষ্য।

রোববার (১৩ সেপ্টেম্বর) মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অমিত শাহ জানান, এনডিএ শাসিত অন্তত ৪টি রাজ্যে ইতোমধ্যে আইনটি পাস করা হয়েছে। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা দেন, আমরা কয়েকটি রাজ্যে সফলভাবে ইউসিসি চালু করেছি। আমি অত্যন্ত আশাবাদী যে ২০২৯ সালের পরবর্তী সাধারণ নির্বাচনের আগেই এনডিএ শাসিত দেশের মোট ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন করা সম্ভব হবে।

ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় মুসলিম নাগরিকরা শুরু থেকেই এই আইনের বিরোধিতা করে আসছেন। তাদের মতে, জোরপূর্বক এই আইন চাপিয়ে দেওয়া হলে তাদের ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার মারাত্মকভাবে খর্ব হবে।

তবে ইউসিসির সমর্থকদের দাবি, এই আইনের ফলে বহুবিবাহ প্রথা বিলুপ্ত হবে, পুত্র ও কন্যাসন্তানের সম্পত্তিতে সমানাধিকার নিশ্চিত হবে এবং সব ধরণের বিবাহবিচ্ছেদ দেওয়ানি আদালতের আওতায় আসবে- যা মূলত মুসলিম নারীদের অধিকার সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে ৮০ শতাংশের বেশি হিন্দু জনগোষ্ঠীর পাশাপাশি প্রায় ২২ কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস, যা বিশ্বজুড়ে তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা।

সূত্র: মিডল ইস্ট আই

এসএএইচ

Original Source
https://www.jagonews24.com/international/news/1157109
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Politics