চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চুয়াডাঙ্গায় ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আশরাফ আলী (৭০) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সত্যব্রত ...

চুয়াডাঙ্গায় ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আশরাফ আলী (৭০) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার এ রায় ঘোষণা করেন। অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু এসব তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আশরাফ আলী জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মৃত এলাহী বকসোর ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশরাফ আলীকে ৯৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই আবুবক্কর সিদ্দিক বাদী হয়ে ওই দিন জীবননগর থানায় মামলা করেন। এরপর বিচারিক প্রক্রিয়ায় মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আশরাফ আলীকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।

হুসাইন মালিক/এনএইচআর

Original Source
https://www.jagonews24.com/country/news/1157123
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World