সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চুয়াডাঙ্গার দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. মিল্লাত হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে দর্শনা থানার দক্ষিণচাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দর্শনা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছে প...

চুয়াডাঙ্গার দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. মিল্লাত হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে দর্শনা থানার দক্ষিণচাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দর্শনা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিল্লাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মিল্লাত হোসেন দক্ষিণচাদপুর গ্রামের মো. জিয়াউল হকের ছেলে। তার বিরুদ্ধে দর্শনা থানার ৩ সেপ্টেম্বরের মামলায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ রয়েছে।

এনএইচআর

Original Source
https://www.jagonews24.com/country/news/1157133
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World