জিন্নাহর ছবি এখানে রাখা হবে, এটা মেনে নেওয়া যায় না

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক কোনো ব্যক্তিকে ডাকসু সংগ্রহশালায় কীভাবে উপস্থাপন করা হচ্ছে—এ নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। তিনি বলেন, যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তার ছবি...

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক কোনো ব্যক্তিকে ডাকসু সংগ্রহশালায় কীভাবে উপস্থাপন করা হচ্ছে—এ নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।

তিনি বলেন, যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তার ছবি এখানে রাখা হবে—এটা মেনে নেওয়া যায় না। জিন্নাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভাষা আন্দোলনের ইতিহাসে তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা থেকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আবু তৈয়ব হাবিলদার আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘রক্তের গৌরব’ বহনকারী প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই সংগ্রহশালায় ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।

তিনি ডাকসুর বর্তমান নেতৃত্বের উদ্দেশে বলেন, ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলোকে কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। তার ভাষ্য, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের বিপরীত কোনো অবস্থানকে স্বাভাবিকভাবে উপস্থাপন করা উচিত নয়।

আরটি/এমকেআর

Original Source
https://www.jagonews24.com/education/news/1157143
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World