জাতীয় দলের ৯ ফুটবলার ফেরত চেয়ে বাফুফেকে মোহামেডানের চিঠি

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ শুরু করতে যাচ্ছে। লিগের ১৩ ক্লাবের মধ্যে ১০টি চিঠি দিয়ে খেলা নিরবিচ্ছিন্নভাবে শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছিল বাফুফেকে। তবে ক্লাবগুলোর দাবি উপেক্ষা করে বাফুফে রোববার রাতে লিগ ও ফেডারেশন কাপের ফিকশ্চার চ...

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ শুরু করতে যাচ্ছে। লিগের ১৩ ক্লাবের মধ্যে ১০টি চিঠি দিয়ে খেলা নিরবিচ্ছিন্নভাবে শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছিল বাফুফেকে।

তবে ক্লাবগুলোর দাবি উপেক্ষা করে বাফুফে রোববার রাতে লিগ ও ফেডারেশন কাপের ফিকশ্চার চূড়ান্ত করে। তাতে সবচেয়ে বিপাকে পড়েছে মোহামেডান। ক্লাবটির ৯ জন ফুটবলার আছেন আসিয়ান কাপের জন্য চলমান জাতীয় দলের ক্যাম্পে। সাবেক চ্যাম্পিয়ন ক্লাবটি অনুশীলনও শুরু করেনি।

হাতে সময় চারদিন। তাই মঙ্গলবার থেকেই ক্লাবটি অনুশীলন শুরু করতে চায়। তবে ৯ জন ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে থাকায় মোহামেডান অনুশীলন শুরু নিয়েও চিন্তিত।

তাই মোহামেডান সোমবার বিকেলে বাফুফেকে চিঠি দিয়ে আগামীকাল মঙ্গলবারের মধ্যে তাদের ৯ ফুটবলারকে অবমুক্ত করার অনুরোধ করেছে, যাতে তারা লিগের জন্য অনুশীলন শুরু করতে পারে।

মোহামেডান বলেছে, ফিফার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সময়ে তারা জাতীয় দলের জন্য খেলোয়াড় ছেড়ে দেবে।

মোহামেডানের ৯ ফুটবলার

সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, ফয়সাল আহমেদ ফাহিম, সোরভ দেওয়ান, সোহেল রানা, শাহরিয়ার ইমন।

আরআই/আইএইচএস/

Original Source
https://www.jagonews24.com/sports/football/1157138
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World