বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে তিন ঘরে ডাকাতি

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ১৪ সেপ্টেম্বর ভোরে বোয়ালখালী থানার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে স্বর্ণালংকার, নগদ টা...

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ১৪ সেপ্টেম্বর ভোরে বোয়ালখালী থানার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেট এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ডাকাত কবলিত পরিবারগুলো একই ভবনে পরিবার নিয়ে ভাড়ায় থাকেন।

ভুক্তভোগী সহকারী শিক্ষিকা সাদিয়া আফরোজ জানান, রাত ৩টার দিকে ৬-৭ জনের একটি দল অস্ত্র দেখিয়ে তাদের জিম্মি করে ফেলে। এসময় তার স্বামী শরিফুল ইসলামসহ পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে মারধর করে।

তিনি বলেন, দুই ভরি সোনার চেইন, দুই জোড়া সোনার কানের দুল, একটি নাকফুল, এক জোড়া ডায়মন্ডের কানের দুল, দুই জোড়া রুপার নুপুর, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৪১ হাজার টাকা নিয়ে গেছে।

আরেক ভুক্তভোগী অটোরিকশা চালক নুরুল আবছার রুবেল বলেন, রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাত দল দরজা খোলে। এরপর তার গলায় ছুরি ধরে হাত বেঁধে ফেলে। তার ঘরের সদস্যদের নিয়ে একটি কক্ষে আটকে রাখে।

ক্ষতিগ্রস্ত রুবেল জানায়, ঘর তছনছ করে ২৫ হাজার টাকা এবং তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে গেছে।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কাটার দিয়ে গ্রিল কেটে এক শিশুকে ভেতরে ঢুকিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

এমডিআইএইচ/এমএএইচ/

Original Source
https://www.jagonews24.com/national/news/1157137
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World