চেনাই যাচ্ছে না দীপা খন্দকারকে, এমন রূপের রহস্য কী?

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
প্রথম দেখায় হয়তো অনেকেই চিনতেই পারবেন না। এলোমেলো রুক্ষ চুল, মলিন মুখে ক্লান্তির ছাপ, পরনে সাদামাটা পুরোনো শাড়ি। এ যেন চেনা সেই দীপা খন্দকার নন! সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর এমনই একটি ছবি প্রকাশের পর ভক্তদের মনে প্রশ্ন, হঠাৎ তার এমন রূপ কেন? আরও পড়ুন ৮০-৮১ সালে কেমন ছিলেন দ...

প্রথম দেখায় হয়তো অনেকেই চিনতেই পারবেন না। এলোমেলো রুক্ষ চুল, মলিন মুখে ক্লান্তির ছাপ, পরনে সাদামাটা পুরোনো শাড়ি। এ যেন চেনা সেই দীপা খন্দকার নন! সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর এমনই একটি ছবি প্রকাশের পর ভক্তদের মনে প্রশ্ন, হঠাৎ তার এমন রূপ কেন?

তবে রহস্যের উত্তর মিলেছে। এটি বাস্তবের কোনো পরিবর্তন নয়, নতুন একটি চরিত্রের প্রয়োজনে এমন সাজে হাজির হয়েছেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে দেখা গেছে দীপা খন্দকারকে। এবারও ব্যতিক্রমী এক চরিত্রে নিজেকে ভেঙেছেন এই অভিনেত্রী। জানা গেছে, নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এ এমন রূপেই দেখা যাবে তাকে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই ভিন্নধর্মী সাজের ছবি প্রকাশ করেন দীপা। ছবিতে তাকে রুক্ষ-এলোমেলো চুল, মলিন চেহারা ও সাদামাটা শাড়িতে দেখা যায়। ছবিটি প্রকাশের পর তার অনুসারীদের অনেকেই অবাক হয়েছেন এবং সিরিজটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

দীপা জানান, ‘কর্মফল’ সিরিজটি প্রতি সোম ও মঙ্গলবার দুপুর ১টায় ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। এরই মধ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে সিরিজটির প্রথম পর্ব। দর্শকদের মধ্যেও সিরিজটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

নিজের গল্প ও চিত্রনাট্যে ‘কর্মফল’ পরিচালনা করেছেন মহিন খান। এতে দীপা খন্দকারের সঙ্গে অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান, দিলারা জামান, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজুসহ আরও অনেকে।

নতুন এই সিরিজে দীপা খন্দকারের চরিত্রটি কেমন এবং গল্পের সঙ্গে তার এই ব্যতিক্রমী রূপের সম্পর্ক কী তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বগুলোর জন্য।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1157152
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business