ওটিটিতে ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’, দর্শকদের উচ্ছ্বাস

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দক্ষিণী তারকা সুরিয়া ও অভিনেত্রী মামিথা বাইজু অভিনীত সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে সিনেমাটির। ওটিটিতে মুক্তির পরই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন...

দক্ষিণী তারকা সুরিয়া ও অভিনেত্রী মামিথা বাইজু অভিনীত সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে সিনেমাটির। ওটিটিতে মুক্তির পরই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন দর্শকরা।

‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ সিনেমায় সুরিয়া ও মামিথা বাইজুর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে সুরিয়ার অভিনয় এবং মামিথা বাইজুর পর্দায় উপস্থিতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকেই। সিনেমাটি দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতাও তুলে ধরেছেন দর্শকদের অনেকে।

তবে অভিনয়ের প্রশংসার পাশাপাশি সিনেমাটির স্ট্রিমিং কোয়ালিটি নিয়েও কথা বলেছেন দর্শকদের একাংশ। নেটফ্লিক্সে সিনেমাটি দেখার সময় ছবির ভিজ্যুয়াল মান নিয়ে কিছু দর্শক অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে এইচডিআর ও ডলবি ভিশন সুবিধা না থাকায় হতাশা জানিয়েছেন তারা।

প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর ওটিটিতে একই ছবির তুলনামূলক কম মানের ভিজ্যুয়াল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন কেউ কেউ। ফলে সিনেমার অভিনয় ও গল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া থাকলেও এর স্ট্রিমিং মান নিয়ে তৈরি হয়েছে আলোচনা।

‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ পরিচালনা করেছেন ভেঙ্কি আটলুরি। সিনেমাটিতে সুরিয়াকে সঞ্জয় বিশ্বনাথ চরিত্রে দেখা গেছে। তার সঙ্গে অভিনয় করেছেন মামিথা বাইজু। এছাড়াও সিনেমাটিতে রয়েছেন রাধিকা সরথকুমার, রাবিনা ট্যান্ডন, নাসরসহ আরও অনেকে।

পারিবারিক আবেগ, সম্পর্ক ও বিনোদনের গল্পে নির্মিত সিনেমাটি গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে আসায় নতুন করে দর্শকদের আগ্রহের কেন্দ্রে এসেছে ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’।

ওটিটিতে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে সুরিয়া ও মামিথা বাইজুর অভিনয়। প্রযুক্তিগত কিছু অভিযোগ থাকলেও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএমএফ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1157169
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business