সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পুকুরে ডুবে হাবিবা (১০) ও লাবিব (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায় তারা। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের ঘাটে দুই শিশুর...

সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পুকুরে ডুবে হাবিবা (১০) ও লাবিব (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায় তারা। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের ঘাটে দুই শিশুর স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।

পরে পুকুরে খোঁজ চালিয়ে পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাবিবা হাবিবুর রহমানের মেয়ে ও স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। লাবিব সাদ্দাম হোসেনের ছেলে এবং তৃতীয় শ্রেণির ছাত্র।

ঘটনার খবর পেয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার মফিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আহসানুর রহমান রাজীব/কেজে/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157167
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World