আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান কোনো রাজনৈতিক চাপে নয়: দুদক

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান কোনো রাজনৈতিক চাপ বা প্রভাবে করা হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান। দুদক স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে আইনানুগভাব...

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান কোনো রাজনৈতিক চাপ বা প্রভাবে করা হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান।

দুদক স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে আইনানুগভাবে কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব আরও বলেন, দুদক একটি স্বায়ত্তশাসিত স্বাধীন প্রতিষ্ঠান। আমরা কারও দ্বারা প্রভাবিত হয়ে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো মামলা পরিচালনা করছি না। আমরা ন্যায়নিষ্ঠার সঙ্গে আইনানুগভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।

এর আগে দুদক সচিব সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক ও তার ছেলে জিয়াউল হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা এবং প্রায় ১৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিনের নামে মামলার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

আসিফ মাহমুদের বিরুদ্ধে কীসের ভিত্তিতে এবং কী যাচাই-বাছাই করে অনুসন্ধান করা হচ্ছে, এটি রাজনৈতিক চাপের কারণে কি না–সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান খান বলেন, আমরা আজকের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি, আর না যাই।

দুদক সচিব বলেন, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের কমিশন পাঁচ মাস ছিল না। অনেকগুলো বিষয় আমাদের পেন্ডিং রয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি। পাইপলাইনে আরও আছে। আপনারা দেখবেন, সময়মতো সবগুলো আপনাদের সামনে উপস্থাপিত হবে।

আসিফের বিরুদ্ধে অনুসন্ধান কোনো টার্গেট করে করা হচ্ছে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এরকম কোনো টার্গেট করে করছি না। যেহেতু পেন্ডিং ছিল, পেন্ডিং লিস্ট অনুযায়ী আমরা এগুলো উপস্থাপন করছি।

তিনি বলেন, সামনে আপনারা লক্ষ্য করবেন যে, আমরা কোনো পক্ষপাতিত্ব করে এরকম কাজ পরিচালনা করছি না।

অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টাদের বিরুদ্ধেও অভিযোগ থাকলে দুদক সেগুলো দেখছে কি না, জানতে চাইলে সচিব বলেন, এই মুহূর্তে আমি বলতে পারছি না। যদি অভিযোগ এসে থাকে, নিশ্চয়ই আইনের আওতায় তিনিও আসবেন।

দুদক সচিব আরও বলেন, অন্যান্য উপদেষ্টা, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমরা সেগুলো আইনানুগভাবে দেখছি।

অন্য কোনো উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য নেই। 

গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানায় দুদক।

এসএম/এমকেআর

Original Source
https://www.jagonews24.com/national/news/1157175
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World