ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা সদর ও সরাইল উপজেলায় গ্যাস থাকবে না। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমি...

জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা সদর ও সরাইল উপজেলায় গ্যাস থাকবে না।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘাটুরা এলাকায় জরুরি ভিত্তিতে একটি রক্ষণাবেক্ষণ কাজ করতে হচ্ছে। গত কয়েকদিন ধরে কাজটি করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টায় কাজটি শুরু করা হবে। এটি টানা রাত ১০টা পর্যন্ত চলবে। ফলে টানা ১৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই কর্মকর্তা আরও জানান, রক্ষণাবেক্ষণ কাজটি করলে শহরে গ্যাসের চাপ বাড়বে। এটি উভয় পক্ষের জন্যই লাভ। তাই দ্রুত কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157174
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Economy