রিট খারিজ, দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন ও সদর দপ্তর নির্ধারণে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি উল্লেখ করে এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে গেজেটভুক্ত ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সব কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই বলে জানিয়...

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন ও সদর দপ্তর নির্ধারণে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি উল্লেখ করে এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

ফলে গেজেটভুক্ত ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সব কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী।

এ সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি কাজী অলিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান ও মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী।

রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী বলেন, সরকার সর্বোচ্চ অথরিটি। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করা হয়েছে। তাই এখানে কোনো গাইডলাইনের ব্যত্যয় ঘটেনি। এ কারণে আদালত পিটিশনটি খারিজ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, আদালত সংক্ষিপ্ত রায় দিয়েছেন। ফলে উপজেলা পর্যায়ের কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকলো না। আজকের পর মোশনটি ডিসচার্জ হয়ে গেছে।

এর আগে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপন ও অবকাঠামো নির্মাণের বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সদর দপ্তর স্থাপনের বিষয়ে দুই মাসের স্থিতাবস্থা জারি করেছিলেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। আপিলে ওই স্থিতাবস্থার আদেশ স্থগিত চাওয়া হয়। আর হাইকোর্টের রিট খারিজের পর গেজেটভুক্ত ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলার কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

এফএইচ/এমকেআর

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1157188
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World