মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, ৬৮ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায়

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য আটক করে কায়িক পরীক্ষার মাধ্যমে প্রায় ৬৭ লাখ ৯০ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর জানায়, গত ...

মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য আটক করে কায়িক পরীক্ষার মাধ্যমে প্রায় ৬৭ লাখ ৯০ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, গত ২৯ জুলাই আমদানিকারক কাহফ করপোরেশন চট্টগ্রাম কাস্টমস হাউজের আইসিডিতে ৩৭ মেট্রিক টন হিট ট্রান্সফার পেপার এবং ১০ মেট্রিক টন পিভিসি ফ্লেক্স ব্যানার ঘোষণা দিয়ে বিল অব এন্ট্রি (বি/ই) দাখিল করে। ঘোষিত পণ্যের ভিত্তিতে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করে শুল্ক-করাদির পরিমাণ ৫৭ লাখ ৩৮ হাজার টাকা নির্ধারণ করা হয়।

পরবর্তীতে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের গোপন সংবাদের ভিত্তিতে আমদানি পণ্যচালানটি লক করে কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় ঘোষিত ৩৭ মেট্রিক টন হিট ট্রান্সফার পেপারের পরিবর্তে ১৯ দশমিক ৮৫ মেট্রিক টন এবং ঘোষিত ১০ মেট্রিক টন পিভিসি ফ্লেক্স ব্যানারের পরিবর্তে ২৬ দশমিক ৭৯ মেট্রিক টন পণ্য পাওয়া যায়।

এনবিআর জানায়, মিথ্যা ঘোষণার মাধ্যমে পণ্য আমদানির বিষয়টি শনাক্ত হওয়ার পর জরিমানাসহ শুল্ক-করাদির পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ কোটি ২৫ লাখ ২৯ হাজার ৩২১ টাকা। ফলে ঘোষিত পণ্যের বিপরীতে পূর্বনির্ধারিত রাজস্বের তুলনায় অতিরিক্ত প্রায় ৬৭ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

এসএম/এমএএইচ/

Original Source
https://www.jagonews24.com/economy/news/1157187
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World