জাপানের জনপ্রিয় পর্নো তারকার মরদেহ উদ্ধার
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকির মৃত্যু হয়েছে। মাত্র ২৫ বছর বয়সী এই তরুণীর মরদেহ শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী টোকিওর আলোচিত রেড-লাইট এলাকা কাবুকিচোতে একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
জাপানের সংবাদমাধ্যম টোকিও রিপোর্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। কাবুকিচো এলাকার একটি বারের মালিকের অ্যাপার্টমেন্টে কুরাকির মরদেহ দেখতে পান তার এক বন্ধু। পরে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ওই বারের মালিক সাকিতো।
কুরাকির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সাকিতো সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, হানা কুরাকির মৃত্যুর খবর জেনে আমি গভীরভাবে দুঃখিত ও মর্মাহত। তার প্রতি আমার আন্তরিক সমবেদনা।
তবে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছিল, সাকিতো নিজেই কুরাকির মরদেহ আবিষ্কার করেন। সেই দাবি নাকচ করে তিনি জানান, কুরাকির এক বন্ধু তার অ্যাপার্টমেন্টে গিয়ে তাকে দেখতে পান। এরপর ওই বন্ধু সাকিতোকে ফোন করেন। পরিস্থিতি সামাল দিতে ও টোকিও পুলিশের সঙ্গে কথা বলতে পরে তিনি নিজেও সেখানে যান।
সাকিতো আরও জানান, কুরাকি তার সঙ্গে সম্পর্কের নানা সমস্যা নিয়ে কথা বলেছিলেন। তবে তার মৃত্যুকে ঘিরে গুজব ও নানা ধরনের অনুমান ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সাকিতো বলেন, ভুল তথ্য বা অনুমানের মাধ্যমে মৃত ব্যক্তি কিংবা তার আশপাশের মানুষের যেন আর কোনো ক্ষতি না হয়, সেটাই আমি আশা করি। আমি এমন একটি পৃথিবীও চাই, যেখানে কেউ অন্যকে নিয়ন্ত্রণ করতে সহিংসতার আশ্রয় নেবে না কিংবা কাউকে এমন মরিয়া পরিস্থিতির দিকে ঠেলে দেবে না।
কুরাকি ২০২৪ সালে পর্নো তারকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। চলতি বছরের শেষ দিকে তাইওয়ানে অনুষ্ঠেয় একটি প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পের এক্সপোতেও তার অংশ নেওয়ার কথা ছিল।
তবে চলতি বছরের জুনে তিনি হঠাৎ কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। একটি সড়ক দুর্ঘটনায় তার মুখ ও চোয়ালে আঘাত লাগার পর ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
এসএএইচ


