ফরিদগঞ্জের ‘প্রভাবশালী’ আওয়ামী লীগ নেতা শরীফ গ্রেফতার
Direct Source Verification:
This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান চালিয়ে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ব্যস্ততম গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরীফ হোসেন রূপসা দক্ষিণ ইউনিয়ন প...
চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান চালিয়ে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ব্যস্ততম গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শরীফ হোসেন রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, শরীফ হোসেন খান ফরিদগঞ্জ থানায় করা হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলা এবং স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
শরীফুল ইসলাম/এসআর/এএসএম
Original Source
https://www.jagonews24.com/country/news/1157206


