শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বিশেষায়িত অঞ্চলে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে (সাবেক বিডা) নিবন্ধন না থাকা শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ অনুমোদন নিতে হবে। সোমবার (১৪ সেপ্টেম্ব...

বিশেষায়িত অঞ্চলে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে (সাবেক বিডা) নিবন্ধন না থাকা শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ অনুমোদন নিতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি)।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, গত ২ সেপ্টেম্বর জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩২-এর ২৭ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। নতুন বিধানের ফলে ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে নিবন্ধিত বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ নিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না।

অন্যদিকে, ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে নিবন্ধিত নয়—এমন বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠান বৈদেশিক ঋণ নিতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করতে হবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, সংশোধিত বিধানের আওতায় সাবেক অর্থনৈতিক অঞ্চল (ইজেড) কোম্পানিগুলোর বৈদেশিক ঋণের প্রস্তাব ইনভেস্ট বাংলাদেশ অথরিটির বৈদেশিক ঋণ/সাপ্লায়ার্স ক্রেডিট যাচাই কমিটির কাছে উপস্থাপন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩২/২০২৬-এর অন্যান্য নির্দেশনা ও বিধান আগের মতোই বহাল থাকবে। সংশ্লিষ্ট সব পক্ষকে সংশোধিত নির্দেশনার বিষয়টি অবহিত করার জন্যও বলা হয়েছে।

ইএআর/ইএ

Original Source
https://www.jagonews24.com/economy/news/1157204
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Geopolitics