বাঘায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
রাজশাহীর বাঘায় রিতা খাতুন (৩০) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চণ্ডীপুর পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রতন আলীর স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রিতা খাতুন...

রাজশাহীর বাঘায় রিতা খাতুন (৩০) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চণ্ডীপুর পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রতন আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রিতা খাতুনের ঘরের দরজা বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিতাকে ঝুলতে দেখেন তারা।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘বাজুবাঘা ইউনিয়নের চণ্ডীপুর পশ্চিমপাড়া গ্রামে রিতা খাতুন নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

মনির হোসেন মাহিন/এসজেডএইচ/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157220
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World