লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুত করা সার জব্দ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
লক্ষ্মীপুরের রায়পুরে গোডাউনে অবৈধভাবে মজুতকৃত ইউরিয়া ও পটাশসহ প্রায় ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে। এসময় আটক তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনি...

লক্ষ্মীপুরের রায়পুরে গোডাউনে অবৈধভাবে মজুতকৃত ইউরিয়া ও পটাশসহ প্রায় ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে। এসময় আটক তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক শেখের গোডাউন থেকে এসব সার জব্দ করা হয়।

রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অবৈধভাবে সার মজুত করে রাখা হয়। খবর পেয়ে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুতকৃত ৫০-৬০ বস্তা সার জব্দ করা হয়েছে। অভিযানের সময় তিনজনকে আটক করা হয়। পরে তারা মুচলেকা দিয়ে ছাড়া পায়।

ইউপি সদস্য ফারুক শেখ বলেন, আমি সারের ব্যবসা করি। বিক্রির উদ্দেশ্যে আমি সারগুলো ক্রয় করে দোকানে রেখেছিলাম। হঠাৎ করে শুনি সার বিক্রি করা যাবে না। এতে দোকান থেকে সারগুলো সরিয়ে একটি গোডাউনে রাখি। কে বা কারা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়েছে। আমার প্রায় ৪০ বস্তা সার তারা নিয়ে গেছে। একবারের জন্যও তারা আমাকে কিছু জিজ্ঞেস করেনি। আরও দুটি দোকানে অভিযান দিয়েছে বলে শুনেছি।

কাজল কায়েস/এসজেডএইচ/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157232
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World