রাজবাড়ীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ, পদ্মাপাড়ে উৎসবের আমেজ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
রাজবাড়ীর কালুখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর খেয়াঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বড় আকৃতির ৮টি নৌকা অংশ নিয়েছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতাকে ক...

রাজবাড়ীর কালুখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর খেয়াঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বড় আকৃতির ৮টি নৌকা অংশ নিয়েছে।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হয়েছে পদ্মাপাড়ে। মুখরোচক খাবারসহ হরেক পণ্যের পসরা নিয়ে বসেছে গ্রামীণ মেলা। এতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ সময় দর্শনার্থীদের কেউ নৌকায়, কেউ নদীর তীরে দাঁড়িয়ে উপভোগ করেন এ প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা বড় আকৃতির মোট ৮টি নৌকা অংশ নিয়েছে। প্রথম দিনের প্রতিযোগিতায় চারটি বাইচ অনুষ্ঠিত হয়েছে। আর আগামী ১৬ সেপ্টেম্বর প্রতিযোগিতা শেষ হবে।

উদ্বোধনী বাইচে উলাট একতা এক্সপ্রেসকে হারিয়ে জয় পেয়েছে ‘নিউ শাপলা’ নৌকা। দ্বিতীয় বাইচে চর গোবিন্দপুরের নৌকাকে হারিয়ে জয় পেয়েছে ‘নিউজ জনতার সংগ্রাম’ এবং তৃতীয় বাইচে দুলদুল এক্সপ্রেসকে হারিয়ে জয় পায় খয়রানা একতা চ্যালেঞ্জার। শেষ বাইচে কুষ্টিয়ার লালনকে হারিয়ে জয় পায় পাবনার সুজানগরের রায় শিমুল একতা এক্সপ্রেস।

নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা একটি নৌকা/ ছবি- জাগো নিউজ

কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা বলেন, নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি গ্রামবাংলার আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। হারিয়ে যেতে বসা এ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী বাইচে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, সাবেক আহ্বায়ক কে. এম. আইনুল হাবীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মনজুর হোসেন মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান প্রমুখ।

রুবেলুর রহমান/এসজেডএইচ/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157256
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World