পঞ্চগড়ে এবার যুবদল নেতার ওপর হামলা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের সিনেমা হল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদ...

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের সিনেমা হল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। তারা দুজনই পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের অনুসারী।

দলীয় নেতাকর্মীরা জানান, সিনেমা হল মার্কেটে চা খেতে যান পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের কয়েকজন অনুসারী। সেখানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের কয়েকজন সমর্থকের সঙ্গে তাদের বাগবিতণ্ডার এক পর্যায়ে যুবদল নেতা আরিফুল ইসলাম ইরানকে মারধর করেন। এসময় ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করা হয়েছে বলেও দাবি করা হয়। নেতাকর্মীরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে রেফার করা হয়।

এদিকে দলীয় কার্যালয়ের সামনে অপরপক্ষের নেতাকর্মীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদকেও মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করেন বলে অভিযোগ করেন। পরে তাকেও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ নিয়ে পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। পরিস্থিতি মোকাবিলায় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেজওয়ানুল্লাহ বলেন, আরিফুল ইসলাম ইরান নামে যাকে হাসপাতালে আনা হয়েছে তার পেটের নিচে আঘাতের চিহ্ন আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সদর থানা পুলিশের ওসি মোখলেছুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল চলছে।

গত রোববার দলীয় কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় বক্তব্যকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু। এর জের ধরে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন।

সফিকুল আলম/এফএ

Original Source
https://www.jagonews24.com/country/news/1157310
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World