ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, কোন এলাকা থেকে কতজন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪৮ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৬৭ জন, তেজগাঁও বিভাগ ৭৭ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৪৩ জন, ...

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪৮ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৬৭ জন, তেজগাঁও বিভাগ ৭৭ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৩৬৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেন্সিডিল, ২ টি ছোরা, ১ টি চাকু, ১ টি ভ্যানিটি ব্যাগ, ১৯ টি মোবাইলফোন, ২ টি গ্যাস লাইট, ২ টি বোতলের মুখ, ১ টি ব্যাটারি চালিত অটোরিকশা, ১ টি ব্যানার, ৪ লিটার পেট্রোল, ১৪ টি বাঁশের মশাল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেএইচ

Original Source
https://www.jagonews24.com/national/news/1157326
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World