একসঙ্গে সালমান শাহ-মান্না, শাবনূর-সোনিয়ার সেই ভিডিও ভাইরাল
‘স্বপ্নের ঠিকানা’ বাংলাদেশি সিনেমার ইতিহাসের অংশ। ব্যবসায়িক সাফল্যের দিক থেকে এটিকে ‘বেদের মেয়ে জোসনা’র পর তালিকাভূক্ত করা হয়। পাশাপাশি অমর নায়ক সালমান শাহের ক্যারিয়ারের সবচেয়ে সুপারহিট সিনেমাও এটি।
দাবি করা হয়, ৬৫ লাখ টাকা বাজেটে নির্মিত ছবিটি ১৯৯৫ সালে প্রায় ১৯ কোটি টাকা আয় করেছিল।
এ ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনূর ও সোনিয়া। আরও অভিনয় করেছেন রাজীব, ডলি জহুর, আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, ডন, দিলদারসহ সিনেমার একঝাঁক প্রিয়মুখ। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেন এম এ খালেক।
দীর্ঘদিন পর সেই সিনেমা আলোচনায় এসেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্রে। সেই ভিডিওতে দেখা যায়, ‘স্বপ্নের ঠিকানা’ ছবির প্রযোজক মো. নুরুল ইসলাম পারভেজের পরিচিতি অনুষ্ঠান হচ্ছে। সেখানে উপস্থিত আছেন সিনেমাটির কলাকুশলীসহ চলচ্চিত্রের মানুষজন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন আরেক প্রয়াত নায়ক মান্না। অতিথির আসনে বসে থাকা এই নায়কের হাতে ফুল তুলে দিতে দেখা যায় ‘স্বপ্নের ঠিকানা’ ছবিতে সালমানের দুই নায়িকা শাবনূর ও সোনিয়াকে।
বলার অপেক্ষা রাখে না, ভিডিওটি প্রকাশ হতেই নেটিজেনদের নজর কেড়েছে। সেখানে একসঙ্গে এমন অনকে তারকাদের দেখা গেছে যাদের অনেকে আজ বেঁচে নেই। সালমান শাহ মারা গেছেন ‘স্বপ্নের ঠিকানা’ মুক্তির পরের বছর।
এছাড়াও পৃথিবীর মায়া ত্যাগ করেছেন নায়ক মান্না, অভিনেতা রাজীব ও দিলদারও।
সময়ের স্রোতে তারা আজ চোখের সামনে নেই। তবে এইসব তারকারা চিরকাল অমর হয়ে রইবেন তাদের কর্মে। ফিরে ফিরেও আসবেন সেইসব রেখে যাওয়া কাজের স্মৃতি হয়ে।
এলআইএ


![Even Elon Musk was ‘turned away at the door’, the club said to be the hardest to enter in the world···Might it become a ‘cultural facility’ rather than ‘entertainment’ [Cyworld] - 경향신문](https://img.khan.co.kr/news/2026/06/02/news-p.v1.20260601.1ec59ca2522448a78ab9c4deffbbf742_P1.png)
