খোলাবাজারে সার বিক্রি করায় ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
কুষ্টিয়ার কুমারখালীতে অনিবন্ধিত দোকান বা খোলাবাজারে সরকারি সার বিক্রির অভিযোগে এক বিএডিসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বিক্রি হওয়া প্রায় ২০ বস্তা টিএসপি ও ২৬ বস্তা এমওপি সার উদ্ধার করে পুনরায় ওই ডিলারকে ফেরত দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবা...

কুষ্টিয়ার কুমারখালীতে অনিবন্ধিত দোকান বা খোলাবাজারে সরকারি সার বিক্রির অভিযোগে এক বিএডিসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বিক্রি হওয়া প্রায় ২০ বস্তা টিএসপি ও ২৬ বস্তা এমওপি সার উদ্ধার করে পুনরায় ওই ডিলারকে ফেরত দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজার এলাকায় অভিযান চালায় প্রশাসন।

কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(৩) ধারায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও থানা পুলিশ।

জরিমানা করা ওই ডিলাররে নাম শেখ এনায়েত হোসেন। তিনি নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজার এলাকার মেসার্স কমরেড এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ও সরকার কর্তৃক নিয়োগকৃত বিএডিসি ডিলার।

রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন মুঠোফোনে জানান, বিধি লঙ্ঘন করে অবৈধভাবে অনিবন্ধিত দোকানে সার বিক্রির অপরাধে বিএডিসি ডিলার শেখ এনায়েত হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ‘বিএডিসি ডিলার অন্য কোনো ব্যবসায়ীর নিকট সার বিক্রি করতে পারেন না। তিনি সরাসরি কৃষক পর্যায়ে সার বিক্রি করবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার জানান, অবৈধভাবে সার বিক্রির অপরাধে এবং নিয়ম ও বৈধতা লঙ্ঘন করে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ সুরক্ষা, সারের সুষ্ঠু বিতরণ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন সকল সার ব্যবসায়ীকে সরকারি আইন ও নীতিমালা যথাযথভাবে মেনে ব্যবসা পরিচালনা করার জন্য আহ্বান জানায়।

আল-মামুন সাগর/কেজে/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157329
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World