প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল, এএসআই ক্লোজড

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। ক্লোজড ওই পুলিশ সদস্যের নাম আনেস আলী। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুল...

 

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। ক্লোজড ওই পুলিশ সদস্যের নাম আনেস আলী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন।

জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের একটি ভিডিও ক্লিপ এবং এ সংক্রান্ত খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাকে পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্তের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, বিষয়টি চেপে যেতে তিনি স্থানীয় কয়েকজনকে ভয়ভীতিও দেখান।

এছাড়া তার বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া এবং অর্থ লেনদেনের বিনিময়ে ওয়ারেন্টভুক্ত আসামিদের ছাড় দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, পুলিশের ভাবমূর্তি রক্ষায় ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন। ভিডিও ক্লিপ প্রকাশ্যে এলে তাকে পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।


এফএ

Original Source
https://www.jagonews24.com/country/news/1157338
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World