সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড
Direct Source Verification:
This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী জমা না দেওয়ার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম...
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী জমা না দেওয়ার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা উপলক্ষে সুপর্ণাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা জারি করে তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমডিএএ/একিউএফ
Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1157369
