মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর এলাকা থেকে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। কোস্ট গার্ড আউটপোস্...

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর এলাকা থেকে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে এ সিমেন্ট জব্দ করে।

সাব্বির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। এসব সিমেন্টের ওজন ৩৭ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা।

অভিযানে সিমেন্টসহ পাচার কাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। একই সঙ্গে পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।

সাব্বির আলম জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন।

চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমআরএএইচ/একিউএফ

Original Source
https://www.jagonews24.com/national/news/1157358
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World