চট্টগ্রামে অভিযানে গ্রেফতার ৫৪৬

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকসংক্রান্ত বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন ১৬৩ জন। সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম রেঞ্...

 

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকসংক্রান্ত বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন ১৬৩ জন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৫৪৬ জনের মধ্যে নিয়মিত মামলায় ১০৮ জন, পূর্ববর্তী মামলায় ৭২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৩ জন এবং কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৩ জন রয়েছেন।

এছাড়া পরোয়ানামূলে ১৪৯ জন এবং সাজা পরোয়ানামূলে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ১১৭ জনকে। তাদের মধ্যে মাদক বহনকারী ৮ জন ও মাদকসেবী ১০৯ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরও ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকসংক্রান্ত গ্রেফতারের সংখ্যা ১৬৩ জন।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩৪ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মাদক আইনে ৩৩টি মামলা করা হয়েছে।

অভিযানে ৯৩৪ পিস ইয়াবা, ১৭ লিটার চোলাই মদ, ১০ কেজি ৩৯৪ গ্রাম গাঁজা, এক বোতল বিদেশি মদ, ১০ বোতল স্কাফ সিরাপ এবং ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/জেএইচ

Original Source
https://www.jagonews24.com/national/news/1157354
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World