ফিলিস্তিনের পক্ষে কথা বলাই কাল হলো গায়কের

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। এড শিরানের যুক্তরাষ্ট্র সফরের অংশ তিনি। বেশ কয়েকটি কনসার্ট এরই মধ্যে শেষ হয়েছে। সেগুলোতে ছিলেন এই গায়ক। গেল ৪ সেপ্টেম্বর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের ‘লুপ ট্যুর’-এর একটি কনসার্টে মঞ্চে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলেছিলেন তিনি। এটাই যেন কাল হল...

মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। এড শিরানের যুক্তরাষ্ট্র সফরের অংশ তিনি। বেশ কয়েকটি কনসার্ট এরই মধ্যে শেষ হয়েছে। সেগুলোতে ছিলেন এই গায়ক। গেল ৪ সেপ্টেম্বর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের ‘লুপ ট্যুর’-এর একটি কনসার্টে মঞ্চে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলেছিলেন তিনি। এটাই যেন কাল হলো তার।

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলে আলোচনায় আসার পর বাকি কনসার্টগুলো থেকে বাদ পড়েছেন ম্যাকলমোর।

যুক্তরাষ্ট্র সফরের আয়োজক মেসিনা ট্যুরিং গ্রুপ জানিয়েছে, আসন্ন কয়েকটি কনসার্টের ভেন্যু কর্তৃপক্ষ তাদের জানিয়েছিল, ম্যাকলমোরকে অনুষ্ঠানের তালিকায় রেখে কনসার্ট আয়োজন করতে তারা রাজি নয়। এতে পুরো সফরের অনুষ্ঠান বাতিল হওয়ার আশঙ্কা এবং লাখো দর্শকের ওপর প্রভাব পড়ার কথা জানানো হয়।

সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার পর ম্যাকলমোরকে বাকি কনসার্টগুলোতে আর পরিবেশন না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪ সেপ্টেম্বরের সেই কনসার্টে ম্যাকলমোর বলেন, যুক্তরাষ্ট্রের বড় বড় মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলাই এ সফরে যুক্ত হওয়ার অন্যতম কারণ। গাজা থেকে অধিকৃত পশ্চিম তীর পর্যন্ত ফিলিস্তিনিরা যেন জানেন, তাদের কথা ভুলে যাওয়া হয়নি এমন বার্তাও দেন তিনি। পরে গাজায় ধ্বংসযজ্ঞের ছবি প্রদর্শনের সময় নিজের প্রতিবাদী গান ‘হিন্দস হল’ পরিবেশন করেন।

ম্যাকলমোরের ওই বক্তব্যের পর ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল তাকে এড শিরানের সফরের বাকি অনুষ্ঠানগুলো থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে একটি আবেদন শুরু করে। তাদের বক্তব্য ছিল, কনসার্টের মঞ্চকে রাজনৈতিক বক্তব্য প্রচারের জায়গা হিসেবে ব্যবহার করা উচিত নয়।

এদিকে ম্যাকলমোর জানিয়েছেন, এড শিরানের সঙ্গে এ বিষয়ে তাদের মধ্যে কঠিন আলোচনা হয়েছে। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, তার মতামত ও অনুভূতি সবসময় নিখুঁত বা ভদ্রভাবে প্রকাশ পায় না এবং কখনো কখনো মুহূর্তের আবেগে ভুলও হতে পারে।

ম্যাকলমোর দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। ২০২৪ সালে তিনি ‘হিন্দস হল’ নামে একটি প্রতিবাদী গান প্রকাশ করেন, যা গাজায় নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের স্মৃতির সঙ্গে যুক্ত এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে।

এড শিরানের ‘লুপ ট্যুর’-এর বাকি ১০টি অনুষ্ঠানের মধ্যে আটটিতে ম্যাকলমোরের পরিবেশনের কথা ছিল। আগামী ১৯ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় সফরটি আবার শুরু হওয়ার কথা। তবে ম্যাকলমোরকে বাদ দিয়েই এখন বাকি অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1157382
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World