এমিতে না গিয়েও টেলর সুইফটের চমক, টম ক্রুজের সঙ্গে দেখা গেল তাকে

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ছিলেন না টেলর সুইফট। তবে অনুষ্ঠানে তাকে নিয়ে ছিল বিশেষ চমক। একই সময়ে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে স্বামী ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের খেলা দেখতে দেখা গেছে তাকে। সেখানে তার সঙ্গী ছিলেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠ...

এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ছিলেন না টেলর সুইফট। তবে অনুষ্ঠানে তাকে নিয়ে ছিল বিশেষ চমক। একই সময়ে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে স্বামী ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের খেলা দেখতে দেখা গেছে তাকে। সেখানে তার সঙ্গী ছিলেন হলিউড অভিনেতা টম ক্রুজ।

১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে মারিসকা হারগিটের উপস্থাপনায় ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিমস ইউনিট’র আদলে একটি বিশেষ হাস্যরসাত্মক পর্ব প্রচার করা হয়। সেটি আগে ধারণ করা হয়েছিল। ওই পর্বে টেলর সুইফটকে দেখা যায়, যদিও তিনি সরাসরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

পর্বটিতে মূলত টেলর সুইফট এমিতে আসবেন কি না, তা নিয়েই মজা করা হয়। মারিসকা হারগিটে ধারাবাহিকটির চরিত্র অলিভিয়া বেনসন হিসেবে হাজির হয়ে বলেন, টেলর সুইফটের ভক্তরা তার প্রতিটি কাজের মধ্যে পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত খুঁজে নেন। এরপর সুইফটও সেই মজায় যোগ দিয়ে নানা ইঙ্গিত ও সম্ভাবনার কথা বলেন।

এদিকে এমি অনুষ্ঠানের সময়ই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে দেখা যায় সুইফটকে। সেখানে তিনি তার স্বামী ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের নতুন মৌসুমের প্রথম ম্যাচ দেখতে যান। চিফসের প্রতিপক্ষ ছিল ডেনভার ব্রঙ্কোস। এটি বিয়ের পর কেলসির কোনো ম্যাচে সুইফটের প্রথম উপস্থিতি।

সুইফটের পাশের আসনে ছিলেন টম ক্রুজ। দুজনকে পাশাপাশি বসে কথা বলতেও দেখা যায়। এই উপস্থিতিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

টেলর সুইফট ও ট্রাভিস কেলসি ২০২৩ সাল থেকে সম্পর্কের কারণে আলোচনায়। গত গ্রীষ্মে তাদের বিয়ের খবরও ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর কেলসির খেলার মাঠে সুইফটের উপস্থিতি নতুন করে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।

এদিকে এমিতে না থাকলেও অনুষ্ঠানে সুইফটের সেই বিশেষ পর্বটি দর্শকদের জন্য ছিল বড় চমক। ফলে একই রাতে একদিকে এমির পর্দায় সুইফটের উপস্থিতি, অন্যদিকে মাঠে টম ক্রুজের সঙ্গে তার ছবি। দুই ঘটনাতেই আলোচনায় উঠে আসেন এই সংগীত তারকা।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1157376
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World