মেহেরপুরে বিপুল পরিমাণ মাদক-টাকা-অস্ত্রসহ বাবা-ছেলে আটক

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  মেহেরপুর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি, মুঠোফোন ও দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।  আটকরা হলেন- ফিরোজ হোসেন (...

 

মেহেরপুর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি, মুঠোফোন ও দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

আটকরা হলেন- ফিরোজ হোসেন (৫৬) ও তার ছেলে আমানুল্লাহ আমান (২৭)।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, শহরের জগার মিলের পাশে ফিরোজ হোসেনের বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল সেখানে অভিযান যায়। এসময় ফিরোজের শয়নকক্ষে তল্লাশি শুরু করে দলটি। তল্লাশির এক পর্যায়ে কক্ষের বিভিন্ন স্থান থেকে ৩৭৩ পিস ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৫ রাউন্ড গুলি, অ্যালকোহল মেশানো ফেনসিডিলের বোতল, ৬৪ গ্রাম ভাং, দু’টি মুঠোফোন ও নগদ ৯ লাখ টাকা উদ্ধার করে দলটি। পরে আটক করা হয় ফিরোজ হোসেন ও তার ছেলে আমানুল্লাহকে। 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই বাড়িতে মাদকের ব্যবসা চলে আসছিল বলে অভিযোগ ছিল। তারই ধারাবাহিকতায় এ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এটি নিয়মিত অভিযানের একটি অংশ। অভিযান অব্যাহত থাকবে।

আসিফ ইকবাল/এফএ

Original Source
https://www.jagonews24.com/country/news/1157385
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World