দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
পটুয়াখালীর দুমকিতে তরুণীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত এবং গভীর রাতে তার বাড়ির পেছনে অনুপ্রবেশের অভিযোগে আমিনুল ইসলাম বারেক নামে এক বিএনপি নেতা ও ইউপি সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে ভুক্তভোগী তরুণী মামলা করায় আটক ওই বিএনপি নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চ...

পটুয়াখালীর দুমকিতে তরুণীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত এবং গভীর রাতে তার বাড়ির পেছনে অনুপ্রবেশের অভিযোগে আমিনুল ইসলাম বারেক নামে এক বিএনপি নেতা ও ইউপি সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে ভুক্তভোগী তরুণী মামলা করায় আটক ওই বিএনপি নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের এক বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতার আমিনুল ইসলাম বারেক পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের একটি ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য, বেশ কিছুদিন ধরে বারেক ওই পরিবারের এক তরুণীকে মোবাইল ফোনে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার রাতে তরুণীকে বাড়ির পেছনের বাথরুমের কাছে আসতে বলেন তিনি। পরে বাথরুমের পাশে শব্দ শুনে পরিবারের সদস্যরা টর্চের আলো ফেললে সেখানে বারেককে দেখতে পান। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে সার রাখা একটি গর্তে পড়ে যান।

এ সময় ওই পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে ওই বাড়িতে নিয়ে পায়ে শিকল দিয়ে আটকে রাখে। খবর পেয়ে তার স্বজন ও স্থানীয় কয়েকজন তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দুমকি থানা পুলিশ জনতার কাছ থেকে আমিনুল ইসলাম বারেককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিনও ঘটনাস্থলে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ইউপি সদস্য বারেক ওই তরুণীকে নিয়মিত মোবাইল ফোনে কুপ্রস্তাব ও হুমকি দিতেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড তাদের কাছে রয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিকে, শিকল পরা অবস্থায় ইউপি সদস্যকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে ঘটনাস্থল ও থানা এলাকায় স্থানীয়দের ভিড় দেখা যায়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেছেন। এজাহার গ্রহণের পর আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মাহমুদ হাসান রায়হান/এসজেডএইচ/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157401
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World