পাঞ্জাবি-শেরোয়ানি বিক্রেতার ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
অনলাইনভিত্তিক পাঞ্জাবি, শেরোয়ানি ও তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান জে ক্রিয়েশনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। প্রতিষ্ঠানটির বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে এ রাজস্ব ফাঁকির তথ্য প...

অনলাইনভিত্তিক পাঞ্জাবি, শেরোয়ানি ও তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান জে ক্রিয়েশনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। প্রতিষ্ঠানটির বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে এ রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া যায়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশনায় গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের সেকশন-১২ এলাকায় জে ক্রিয়েশনে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সিপিইউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি জব্দ করা হয়।

এনবিআর জানায়, জব্দ করা দলিলাদি ও প্রতিষ্ঠানের বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সংগৃহীত দলিলাদি আরও যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা হিসেবে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

এসএম/এমআইএইচএস/

Original Source
https://www.jagonews24.com/economy/news/1157421
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World