স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই সালমানের ইঙ্গিতপূর্ণ পোস্ট

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বলিউড তারকা সালমান খানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। নানা কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেতা। তবে গত কয়েক দিন ধরে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনুরাগীরা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করে ফের আলোচনায় এসেছেন সালমান। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি...

বলিউড তারকা সালমান খানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। নানা কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেতা। তবে গত কয়েক দিন ধরে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনুরাগীরা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করে ফের আলোচনায় এসেছেন সালমান।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রিল শেয়ার করেছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। রিলটিতে থাকা একটি বার্তাই এখন নজর কেড়েছে ভক্তদের। সালমানের এই পোস্টের অর্থ কী, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিভিন্ন আলোচনা।

সাধারণত দার্শনিক কোনো উদ্ধৃতি পোস্ট করতে দেখা যায় না সালমানকে। এমনকি নিয়মিত অন্যের রিলও শেয়ার করেন না তিনি। ফলে তার সাম্প্রতিক এই পোস্টটি বিশেষভাবে নজর কেড়েছে।

শেয়ার করা রিলটিতে লেখা ছিল, ‘যখন অল্প পেয়েছিলাম, তখন খুশি ছিলাম। এখন বেশি পাচ্ছি, তাতে দুঃখ কেন? যা আমি কাল চেয়েছিলাম, আজ তা পাওয়ার পরে অপ্রয়োজনীয় কেন হয়ে উঠল?’

মূলত সুখ, প্রত্যাশা, প্রাপ্তি ও মানুষের চাহিদা পরিবর্তনের বিষয়টিই উঠে এসেছে ওই বার্তায়। জীবনে কোনো কিছু পাওয়ার আগে সেটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু কাঙ্ক্ষিত সেই জিনিস পাওয়ার পর ধীরে ধীরে তার প্রতি অভ্যস্ত হয়ে যায় মানুষ। এরপর তৈরি হয় নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। সালমানের শেয়ার করা রিলটিতেও এমনই এক ভাবনার প্রতিফলন রয়েছে।

তবে গণেশ চতুর্থীর আবহে ঠিক কী কারণে এমন পোস্ট নিজের স্টোরিতে শেয়ার করলেন সালমান, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি অভিনেতা। ফলে তার এই পোস্টের নেপথ্যে কোনো বিশেষ ঘটনা রয়েছে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

এদিকে বর্তমানে ‘বিগ বস্‌ ২০’-এর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সালমান খান। ৬ সেপ্টেম্বর শুরু হয়েছে জনপ্রিয় এই রিয়েলিটি শোর নতুন সিজন। এবারের আসরে ১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

অন্যদিকে, অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান। তার হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। ‘মাতৃভূমি’ ছবিতে চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে অভিনয় করবেন তিনি। চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া প্রযোজক দিল রাজুর সঙ্গে সালমানের একটি অ্যাকশন ছবিতে কাজ করার খবরও রয়েছে। ‘মনস্টার’ নামের এই প্যান-ইন্ডিয়া সিনেমায় তার সঙ্গে দেখা যাবে নয়নতারাকে। ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এমএমএফ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1157412
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business