বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারুল

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল এলাকার ন্যাশনাল ফুড ভিলেজে ১১ দলীয় ঐক্যের এক সংবাদ সম্মেলন...

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল এলাকার ন্যাশনাল ফুড ভিলেজে ১১ দলীয় ঐক্যের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই সংবাদ সম্মেলন করেন তারা।

বিএনপি সরকারের সমালোচনা করে আজহারুল ইসলাম বলেন, ‌‘আমরা বিএনপিকে বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু তারা তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। এখন তারা নানা অজুহাতে সেটা বাস্তবায়ন করছে না। এ দাবি আদায়ে আমরা সংসদ থেকে বারবার ওয়াকআউটও করেছি। কিন্তু তাতেও তারা কর্ণপাত করছে না। এ কারণেই আমরা রাস্তায় নেমেছি।’

তিনি বলেন, জনগণের এই রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ ঘোষণা করেছি। সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে বলে আশা রাখি।

এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় চিফ হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়া জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এসআর/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157433
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World