সম্মতি ছাড়াই কমিটিতে নাম, যুবলীগ থেকে ৮ নেতার পদত্যাগ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর কমিটি থেকে আটজন পদত্যাগ করেছেন। সম্মতি ছাড়া কমিটির তালিকায় নাম রাখার কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেন। এরআগে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। পদত্যাগকারীরা লিখিত পদত্যাগপত্র কেন্দ্রীয় ও জেলা কমিটি...

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর কমিটি থেকে আটজন পদত্যাগ করেছেন। সম্মতি ছাড়া কমিটির তালিকায় নাম রাখার কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেন।

এরআগে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। পদত্যাগকারীরা লিখিত পদত্যাগপত্র কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের কাছে পাঠিয়েছেন।

পদত্যাগকারীরা হচ্ছেন গাংনী উপজেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ও ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পাশা, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলিম, সাবেক যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, আলমগীর বিশ্বাস রাহেল, লিখন উদ্দিন ও মাঝারুল ইসলাম।

সোমবার ৭১ সদস্যবিশিষ্টি এই কমিটিতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ছোট ছেলে অ্যাডভোকেট হুমায়ন কবিরকে সভাপতি এবং নিষিদ্ধ ছাত্রলীগের গাংনী উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটিতে মজিরুল ইসলাম, আনোয়ার পাশা ও আব্দুল আলিমকেসহ সভাপতি, আশিকুর রহমান আকাশকে সমাজকল্যাণ সম্পাদক এবং আলগমীর বিশ্বাস রাহেল, লিখন ও মাঝহারুলকে সদস্য রাখা হয়।

পদত্যাগকারীরা তাদের আবেদনে বলেছেন, কমিটিতে নাম রাখার বিষয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করা হয়নি। তাদের সম্মতি ছাড়াই কমিটিতে নাম রাখা হয়েছে। এ কারণে তারা পদত্যাগ করছেন।

কমিটিতে নাম অন্তর্ভুক্ত ও পদত্যাগের বিষয়ে জানতে চেয়ে যুবলীগের মেহেরপুর জেলা আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কোনো মাধ্যমেই তাদের পাওয়া যায়নি। তবে মাহফুজুর রহমান লিটন বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

আসিফ ইকবাল/এসআর/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157430
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World