স্থানীয় সরকার ভোট: ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সভা ২১ সেপ্টেম্বর

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ২১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটে পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ করা হবে।  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়ট...

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ২১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটে পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ করা হবে।
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

সংশ্লিষ্টদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত করা সভা আগামী ২১ সেপ্টেম্বর বেলা ১১ টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
 
চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড,আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র‌্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে উপন্থিত থাকতে বলা হয়েছে।

এই সভায় ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নিয়েও আলোচনা হবে। আগামী ২৯ অক্টোবর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
এছাড়া, চলতি মাসেই তফসিল দিয়ে নভেম্বরের মাঝামাঝি স্থানীয় ভোট শুরু করতে চায় ইসি। এরই মধ্যে সাত ধাপে ভোট করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে মধ্য নভেম্বর থেকে ভোট করার পরিকল্পনা রয়েছে।

এমওএস/কেএসআর

Original Source
https://www.jagonews24.com/national/news/1157447
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Education