পরিত্যক্ত অবস্থায় এলজি শুটার গান, সঙ্গে ২ কার্তুজ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭।সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাউজান সাকিনের জুরুরকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব-৭...

চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭।সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাউজান সাকিনের জুরুরকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জুরুরকুল বাজারে কালু মিয়া নামের এক ব্যক্তির খড়ের গাদার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র পড়ে আছে। খবর পেয়ে র‌্যাব-৭-এর একটি দল রাত ১০টা ১৫ মিনিটে সেখানে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/national/news/1157446
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World