টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার
টাঙ্গাইলের সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ছেলে নিয়ামুল হক, যুবলীগ নেতা আতিক হাসান ও সোহাগ সিকদার।
জানা যায়, এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সখীপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাড়িয়াপুর এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলের ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গত দুই দিনে আওয়ামী ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করা হলো।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানে বৈষম্যবিরোধী মামলার অজ্ঞাত নামের চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
আব্দুল্লাহ আল নোমান/এসজেডএইচ/এএসএম


