সৌদি যাওয়া হলো না, মায়ের মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন নিরব

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
শুক্রবার সৌদি আরব যাওয়ার কথা ছিল নিরবের (২১)। ছেলেকে বিদেশে পাঠিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্নে ঋণ করে চার লাখ ৮০ হাজার টাকা জোগাড়ও করেছিলেন বাবা-মা। তবে সৌদি যাওয়া আর হলো না নিরবের। মায়ের মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাকে। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার মা। সোমবার (১৪ সেপ্টেম্বর)...

শুক্রবার সৌদি আরব যাওয়ার কথা ছিল নিরবের (২১)। ছেলেকে বিদেশে পাঠিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্নে ঋণ করে চার লাখ ৮০ হাজার টাকা জোগাড়ও করেছিলেন বাবা-মা। তবে সৌদি যাওয়া আর হলো না নিরবের। মায়ের মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাকে। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার মা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন নিরব ও তার পরিবারের সদস্যরা। কিন্তু পুলেরঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত হন তার মা জয়বাহার (৪৫)।

দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিরব ও তার বাবা রাশিদ মিয়া আহত হয়েছেন। নিরব কিশোরগঞ্জের ইটনা উপজেলার।

পরিবার সূত্র জানায়, সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জয়বাহারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ঢাকার পথে নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়ির ভেতরই তার মৃত্যু হয়।

নিরবের বাবা রশিদ মিয়া বলেন, ‘ছেলেকে বিদেশে পাঠাতে ঋণ করে চার লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলাম। এখন স্ত্রীকে হারিয়ে সব শেষ হয়ে গেল।’

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, এ ঘটনায় কটিয়াদী হাইওয়ে থানায় মামলা হয়েছে। দুর্ঘটনায় জড়িত লরি বা মালবাহী গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

এসকে রাসেল/এসআর/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157487
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World