শার্শায় যুবলীগের এক নেতা ও ইউপি সদস্যকে গ্রেফতার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
যশোরের শার্শায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা ও ইউপি সদস্য আসাদুল ইসলাম (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া উত্তরপাড়া গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, শার্শা থানার ওসি শামিনুল হক। আটক আসাদুল ইসলাম বাগআঁচড়া ...

যশোরের শার্শায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা ও ইউপি সদস্য আসাদুল ইসলাম (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া উত্তরপাড়া গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, শার্শা থানার ওসি শামিনুল হক।

আটক আসাদুল ইসলাম বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং উক্ত ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে বাগআঁচড়া উত্তরপাড়া গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ বলছে, ২০২৪ সালের অক্টোবর মাসে শার্শা থানায় দায়ের করা একটি সহিংসতার ঘটনার মামলায় তদন্ত সাপেক্ষে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আটক আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

মো. জামাল হোসেন/কেজে/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157479
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World