রাতের আড্ডায় ২৫ কিশোর আটক, ছাড়া পেলেন অভিভাবকদের মুচলেকায়

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও কিশোর অপরাধ কমাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ কিশোরকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পরে অভিভাবকদের মুচলেকায় আটক কিশোরদের ছেড়ে দেওয়া হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন...

কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও কিশোর অপরাধ কমাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ কিশোরকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পরে অভিভাবকদের মুচলেকায় আটক কিশোরদের ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন পয়েন্ট ও আড্ডাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পরে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে এনে কথা বলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। এ সময় সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি ও বিভিন্ন স্থানে আড্ডা দেওয়া থেকে কিশোরদের বিরত রাখার বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেন তিনি।

পুলিশ জানায়, কিশোরদের রাতের আড্ডা ও উদ্দেশ্যহীন ঘোরাফেরার কারণে অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে রাতের টহল জোরদার করা হয়েছে।

অভিযানের সময় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা কিশোর ও তরুণদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রয়োজন মনে হলে তাদের থানায় এনে অভিভাবকদের ডেকে সতর্ক করা হচ্ছে। পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।

অনেক অভিভাবক পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও পুলিশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রসঙ্গে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাফল্যও পাওয়া যাচ্ছে।

ওসি আরও বলেন, পুলিশ সুপারের উদ্যোগে শহরজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এতে কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এসকে রাসেল/এসজেডএইচ/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157471
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World