বাবাকে হত্যার দায়ে ছেলেসহ দুজনের মৃত্যুদণ্ড

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
রাঙ্গামাটির সাজেক ইউনিয়নে বাবাকে হত্যার দায়ে ছেলেসহ দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আলোময় চাকমা (৩২) ও সোহেল চাকমা (২২...

রাঙ্গামাটির সাজেক ইউনিয়নে বাবাকে হত্যার দায়ে ছেলেসহ দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আলোময় চাকমা (৩২) ও সোহেল চাকমা (২২)। এরমধ্যে সোহেল চাকমা নিহত শান্তি লাল চাকমার ছেলে। আলোময় চাকমা সম্পর্কে ভিকটিমের আপন ভাতিজা। আসামি ও নিহত সবাই বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উত্তর ভাই-বোন ছড়া গ্রামের বাসিন্দা।

মামলায় এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট শান্তি লাল চাকমা (৫৬) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে ১ নম্বর আসামি আলোময় চাকমা এবং ২ নম্বর আসামি সোহেল চাকমা ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে ২০০ গজ দূরে নিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে আসামিরা তাকে গলা কেটে হত্যা করেন। পরে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে খরস্রোতা গঙ্গারাম নদীতে মরদেহ ফেলে দেওয়া হয়।

এ ঘটনার পর ওই এলাকার বাসিন্দা ও নিহত শান্তি লাল চাকমার বন্ধু বিনয় শংকর চাকমা সাজেক থানায় মামলা করেন।

রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের নাজির প্রসাদেব চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবু দারদা খান আরমান/এসআর/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157488
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World