মাদারীপুরে হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
মাদারীপুরের রাজৈর উপজেলার সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই রায় দেন মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (প্রথম আদালত) বিচারক নাহিদুর রহমান নাহিদ। যাবজ্জীবন দণ...

মাদারীপুরের রাজৈর উপজেলার সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই রায় দেন মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (প্রথম আদালত) বিচারক নাহিদুর রহমান নাহিদ।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকার গফুর হাওলাদারের তিন ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার ও বাচ্চু হাওলাদার। আর সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আতিয়ার হাওলাদারও গফুর হাওলাদারের ছেলে।

এই মামলা থেকে ১৪ জন আসামি খালাস পেয়েছেন। দণ্ডপ্রাপ্তরা রায় দেওয়ার সময় আদালতে কেউ উপস্থিত ছিলেন না। বর্তমানে আসামিরা জামিনে গিয়ে পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জুলাই বাড়ি ফেরার পথে হত্যার শিকার সেকান্দার রাজৈরের বাসাবাড়ি ব্রিজের কাছে এলে আসামিরা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করেন। পরে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই ইলিয়াস হাওলাদার বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা করেন। পরে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন সিআইডির পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম। এই মামলার পিপি রায়ে সন্তোষ প্রকাশ করেন।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমারত হোসেন খান বলেন, আসামিদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরই জেরে সেকান্দার আলী হাওলাদারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান। পরে এ ঘটনায় নিহতের ভাই মামলা করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করা হয়। মামলায় তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আয়শা সিদ্দিকা আকাশী/এসজেডএইচ/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157509
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World