সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  প্রয়াত নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন সজীবকে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ (১৫ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর একই কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়। আরও পড়ুন ওটিটিতে ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’, দর্শকদের উচ্ছ্বা...

 

প্রয়াত নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন সজীবকে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ (১৫ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর একই কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়।

‘সজীব’ নামে পরিচিত এই নির্মাতা ও নাট্যকারের মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি ও নির্মাতা শিহাব শাহীন জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আজ ভোর ৫টার দিকে মারা যান মারুফ হোসেন সজীব।

জানাজায় নির্মাতা, অভিনয়শিল্পীসহ তার দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন। এ সময় তারা প্রয়াত সজীবের স্মৃতিচারণ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

সজীবের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও শিল্পীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন নাট্যাঙ্গনের অনেকে।

এমএমএফ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1157506
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business