৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়, জড়িতরা শনাক্ত

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতজনের ফাঁসির রায় ঘোষণার প্রতিক্রিয়ায় হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ‌‘বড় বিষয় নয়’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতজনের ফাঁসির রায় ঘোষণার প্রতিক্রিয়ায় হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ‌‘বড় বিষয় নয়’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাইকোর্টের সামনে দুইজন হয়তো অশুভ দুষ্কৃতকারী হতে পারে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা অলরেডি আইডেন্টিফাইড (শনাক্ত) করেছি তারা কারা।

ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এই ফ্যাসিবাদী দোসরদের বিরুদ্ধে আদালত যে রায় ঘোষণা করেছেন, তার প্রতিক্রিয়ার অংশ হিসেবে হয়তো একটা ককটেল ছোড়া হয়েছে। এটা আমরা ফাইন্ড আউট করবো।

ঘটনাটিকে বড় কোনো বিষয় হিসেবে দেখছেন না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতজনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া হিসেবে একটা ককটেল বিস্ফোরণ করেছে এই তো। এটা এত বেশি বড় কোনো বিষয় না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত যে রায় ঘোষণা করেছেন, সেটা আদালতের সুবিচার। আদালতের কাছে ভুক্তভোগীরা, দেশবাসী সুবিচার পেয়েছে বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, আদালতের রায়ের ওপর আমাদের কোনো মন্তব্য নেই। আদালত স্বাধীন। আদালত বিচার করার পরে মনে করেছেন তাই আদালত রায় দিয়েছেন।

টিটি/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/national/news/1157515
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business